খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে সদর থানা যুবদলের মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৪ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


খুলনায় ডেঙ্গু মহামারি রূপ ধারণ করায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের পক্ষ থেকে মাসব্যাপি মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সদর থানা যুবদলের উদ্যোগে সুন্দরবন কলেজ মোড়সহ নগরীর বিভিন্ন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ ও প্রধান উদ্বোধক খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান অতিথি বলেন, নগরীতে ডেঙ্গু মহামারির রূপ ধারণ করেছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু বিস্তার রোধে নগরবাসীকে সচেতন ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রধান উদ্বোধক আব্দুল আজিজ সুমন বলেন, অতি দ্রুত খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর কার্যক্রম পরিচালনা করা না হলে এর ভয়াবহতা আমাদের সকলকেই ভোগ করতে হবে। তাই ডেঙ্গুর বিস্তার রোধে আর কোনো বিলম্ব না করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের যুগ্ম-আহবায়ক কামাল হোসেন ও হাবিবুর রহমান কাজল।
আরও উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের যুবনেতা মুজাহিদুল ইসলাম টনি, আহসান আল বাকের, আলামিন হক পাপ্পু, রাব্বি রহমান সজীব, কিসমত, ইসলাম মোল্লা, সাকের মাহমুদ, পলাশ মালাকার, আদর, ৩০নং যুবদলের আহবায়ক শামসুর রহমান নিশান, সদস্য সচিব শেখ আরিফ, ৩০নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহŸায়কবৃন্দ, শুকুর, সাইফুল ইসলাম রুবেল, মোহাম্মদ রাসেল শেখ, সৌরভ শেখ, মনির হাওলাদার, নাজমুল হাসান অভি প্রমুখ। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নগরবাসির নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নগর যুবদলের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ