খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কয়রা প্রতিনিধি |
০১:৪৪ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্ল¬াহ আল বাকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
আইনশৃঙ্খলা সভায় আরও বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, পল্ল¬ী বিদ্যুতের ডিজিএম মোঃ মাহফুজুর রহমান, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, কয়রা থানার এস আই মোঃ আঃ কাদের, প্রভাষক মোঃ বাবুল আক্তার প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ