খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

জামায়াতের সেক্রেটারি জেনারেল দিঘলিয়ায় আসছেন আজ

দিঘলিয়া প্রতিনিধি |
০১:৪৫ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার খুলনার দিঘলিয়ায় আসছেন আজ। তার আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জের কাছে লিখিতভাবে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিঘলিয়া উপজেলা শাখা।
আবেদনে জানানো হয় ১৪ আগস্ট শুক্রবার দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, তিনি দুপুর ১২টায় নগরঘাট ফেরিঘাটে পৌঁছাবেন। এরপর দিঘলিয়া বাওয়ালী ঘাট জামে মসজিদে সালাতুল জুমা আদায় করে দিঘলিয়া উপজেলা মোড়ের উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুরের পর উপজেলা জামায়াত কার্যালয়ে অবস্থান এবং স্থানীয় একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
পরে তিনি বিকেল ৫টায় উপজেলা মোড়ে সালাতুল আছর আদায় শেষে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মী সম্মেলনে যোগ দেবেন এবং সব শেষে সালাতুল মাগরিব আদায় ও নগরঘাট ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। এ সফরকে কেন্দ্র করে কর্মসূচির বিভিন্ন স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য দিঘলিয়া থানার ওসিসহ প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ