খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

ডুমুরিয়ায় ৪ বছরের শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৪৫ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


ডুমুরিয়ায় ৪ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে থানা পুলিশ। এব্যপারে থানায় মামলা হয়েছে। 
মামলা সূত্রে জানা যায় সোমবার বিকেল ৫টার দিকে কোমলপুর গ্রামের মমিন মোড়লের ছেলে ইয়ামিন মোড়ল (১৭) একই গ্রামের রুবেল শেখের ৪বছরের শিশুপুত্র মোঃ মুসাকে একটি নদীর পাড়ে ডেকে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ওই শিশুটিকে বলাৎকার করে ইয়ামিন। এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্যে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপপর দুইদিন ধরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে আসামি পক্ষ। কিন্তু সে প্রচেষ্টা ব্যর্থ হলে বুধবার বিকেলে শিশু আবু মুসার পিতা রুবেল শেখ বাদী হয়ে ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে থানার এসআই অসিম বুধবার সন্ধ্যার পরে কোমলপুরস্থ নিজ বাড়ি থেকে ইয়ামিন মোড়ল (১৭) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে ইয়ামিন ঘটনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন ভিকটিমের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার আসামী ইয়ামিন মোড়লকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া অপর একটি মামলায় থানার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের খায়রুল শেখের ছেলে আকরামুল ইসলাম (২১) কে বুধবার রাতে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

প্রিন্ট

আরও সংবাদ