খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

রূপসায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রূপসা প্রতিনিধি |
০২:২৫ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


রূপসা উপজেলায় গলায় ফাঁস দিয়ে হাসান সরদার (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পুর রূপালী সী ফুডের পেছনে দক্ষিণ দিকে গোলাম রসুলের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসান সরদার পেশায় একজন মোটর শ্রমিক ছিলেন। তার বাড়ি কোথায় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এক সপ্তাহ আগে তিনি জয়পুর রূপালী সী ফুডের পাশে রসুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। হাসানের ৩ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। কয়েক মাস আগে তার পিতা মাসুক শেখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান সকালে বারান্দায় হাসানের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুল রাজ্জাক মীর বলেন, যুবকের আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এলাকাবাসীর ধারণা পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। কেউ কেউ ধারণা করছেন তিনি মাদকাসক্ত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ