খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

অপপ্রচারের বিরুদ্ধে নগর বিএনপি’র হুঁশিয়ারি

মিথ্যার আশ্রয় নিয়ে সরকারের অভূতপূর্ব উন্নয়ন রোখা যাবে না

খবর বিজ্ঞপ্তি |
০২:২৬ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে দেশের আপামর জনগণের আস্থা ও জনবান্ধব রাজনীতির অবিচ্ছোধ্য প্রতীক হিসেবে আখ্যায়িত করে নগর বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, অতীতের ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকার খুলনা অঞ্চলসহ সমগ্র দেশের শিক্ষা, ক্রীড়া, আইনশৃঙ্খলা ও যোগাযোগ ব্যবস্থার গতি ফেরাতে সার্বিক অবকাঠামোগত বৈপ্লবিক পরিবর্তনে এবং খুলনাবাসীর বঞ্চনার ইতিহাস মুছে অধিকার রক্ষা ও সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিতে বর্তমান সরকার একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নগর বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, গত বুধবার দুপুরে শিববাড়ী মোড়ে ‘দৈনিক প্রবাহ পাঠক ফোরাম’ আয়োজিত একটি মানববন্ধনে ‘বৃহত্তম খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র সভাপতি বিএনপি’র বিরুদ্ধে যে জঘন্য, চরম দায়িত্বহীন, মনগড়া ও কাল্পনিক অপপ্রচার চালিয়েছেন তা ন্যাক্কারজনক ও দেউলিয়াপনার পরিচায়ক। সরকারের অভাবনীয় গণমুখী ও জনকল্যাণমূলক কর্মকান্ড যার চোখে পড়ে না, সে নিশ্চয়ই কোনো বিশেষ কুচক্রী মহল ও ষড়যন্ত্রকারীদের প্রেসক্রিপশন বাস্তবায়নে বিজি রয়েছে। জনবিচ্ছিন্ন  ওই লোকটির ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির মতো ঐতিহ্যবাহী সংগঠনকেও কলঙ্কিত করেছে। নেতৃবৃন্দ স্পষ্ট ও কঠোর ভাষায় বলেন, বিগত স্বৈরাচারী সরকারের ১৬ বছরের পুঞ্জীভূত প্রশাসনিক অবহেলা, সীমাহীন লুণ্ঠন ও অরাজকতার অবসান ঘটিয়ে মাত্র ৬ মাসে দেশকে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এক কঠিন চ্যালেঞ্জ। তবে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দিনরাত নিরলস পরিশ্রম করে ধ্বংসস্তূপ থেকে অর্থনীতি ও সমাজ ব্যবস্থাকে সচলে কাজ করছেন। এমন বাস্তবতায় দাঁড়িয়ে তথাকথিত সুশীলের অপপ্রচার কেবল বিভ্রান্তিকরই নয়, বরং খুলনা অঞ্চলের চলমান উন্নয়নকে থমকে দেওয়ার এক গভীর চক্রান্ত। বিবৃতিতে বিএনপি’র গণমুখী ও শিল্পবান্ধব অর্জনের ফিরিস্তি তুলে ধরে নেতৃবৃন্দ জানান, দেশের বন্ধ থাকা শিল্পকারখানাগুলো পুনরায় চালুর ঐতিহাসিক মহাপরিকল্পনার আওতায় খুলনার ঐতিহ্যবাহী স্টার জুট মিলস্ লিমিটেড এবং প্লাটিনাম জুবিলি জুট মিলস্ লিমিটেড পুনরায় চালুর দ্বিপাক্ষিক চুক্তি ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে স্টার জুট মিলে অন্তত ৫,২৩৮ জন এবং প্লাটিনাম জুবিলি জুট মিলে অন্তত ১,১৫৩ জন শ্রমিক-কর্মচারীর বিশাল কর্মসংস্থান সৃষ্টি হবে, যা খুলনার স্থবির হয়ে পড়া অর্থনীতিকে আবার চাঙ্গা করে তুলবে। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হওয়ার পর থেকে সরকারের দূরদর্শী পদক্ষেপে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হয়েছে, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক সরকারি ভাতার ব্যবস্থা করা হয়েছে এবং দেশজুড়ে রেকর্ড পরিমাণ খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। অপপ্রচারে বিএনপি’র জনকল্যাণমুখী অগ্রযাত্রা সামান্যতমও স্তব্ধ করা যাবে না উল্লেখ করে নেতৃবৃন্দ খুলনার সচেতন ও দেশপ্রেমিক জনগণকে এসব চক্রান্তকারীদের কুচক্রি প্রচারণা প্রত্যাখান করার উদাত্ত আহŸান জানান। 
বিবৃতিদাতারা হলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, নগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ মহানগর বিএনপি’র শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ