খুলনা | শনিবার | ১৫ অগাস্ট ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩

সরকারের দুর্নীতির কারণে দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ

খবর প্রতিবেদন |
০১:৫৮ এ.এম | ১৫ অগাস্ট ২০২৬


গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি, দখলবাজি ও বিরোধীদলের উপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি দেশের পরিবর্তন ও সংস্কারের জন্য গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের সংস্কার হবে। এই সরকারকে আমরা একটি প্রতারক সরকার বলতে পারি। একটি বিশ্বাসঘাতক সরকার বলতে পারি। যারা এই দেশের জনগণের সঙ্গে, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে, হাজারো শহীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমুায় এসেছে।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গ্যাস-বিদ্যুতের জন্য কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। তিনি বলেন, তোমাদেরকে (বিএনপি) ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়। এনসিপির আহŸায়ক বলেন, মাত্র পাঁচ মাসে বাংলাদেশের ইতিহাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার। আমরা ২০০১ থেকে ২০০৬ সালের ইতিহাস জানি।
তিনি বলেন, সরকারের দুর্নীতির কারণে দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট দেখা দিয়েছে । গ্যাস বিদ্যুৎ, তেলের সংকট কমাতে না পারলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, কোনো অজুহাত চলবে না।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার ক্ষমুায় আসার পর দ্রব্যমূল্যের দাম বেড়েছে, চাঁদাবাজিও বেড়েছে। এ সরকার কথা রাখেনি। যা বলেছিলেন তা রাখেনি, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তাই তাদেরকে প্রতারক বলতে পারি।
বিদ্যুতের সংকট দেশের সকল রেকর্ড ভেঙেছে অভিযোগ করে তিনি বলেন, ব্যাংক লোপাটকারী, দুর্নীতিবাজদের সুবিধা দিচ্ছে এ সরকার। কৃষি কার্ড, হেলথ কার্ড পাচ্ছে বিএনপির সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ জনগণ তা পাচ্ছে না। হুঁশিয়ারি উচ্চারণ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এ সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারে এনসিপি তাদেরকে ক্ষমতায় থাকতে দেবে না। গ্যাস, বিদ্যুৎ তেলের সংকট যদি এ সরকার ঠিক করতে না পারে তাহলে এ সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপি।

প্রিন্ট

আরও সংবাদ