খুলনা | শনিবার | ১৫ অগাস্ট ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩

বিভিন্ন সংগঠনের শোক

সাংবাদিক নেতা শেখ দিদারুল আলমের মাতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
০২:১৩ এ.এম | ১৫ অগাস্ট ২০২৬


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইউএনবি’র খুলনা বিভাগীয় প্রধান শেখ দিদারুল আলম এঁর মাতা হাজরা খাতুন (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। গত ৬ আগস্ট বৃহস্পতিবার তিনি ঘরের জানালা খুলতে গিয়ে পড়ে যান এবং পা ভেঙে যায়। তাঁকে ৭ আগস্ট খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে অপারেশন করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।্ এদিকে সাংবাদিক নেতা শেখ দিদারুল আলমের মায়ের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতাল এবং বাড়িতে যান। 
জুম্মাবাদ খুলনা মহানগরীর নিরালা প্রান্তিকা ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন প্রান্তিকা জামে মসজিদের ইমাম মাওলানা এমরান হোসাইন। জানাজায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি কেডিএ’র চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, খুলনা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন অর রশীদ খান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মোঃ মনজুর আলম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল হাই মোহাম্মদ আনাছ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, সাংবাদিক নেতা মোঃ সোহরাব হোসেন, আবুল হাসান হিমালয়, আতিয়ার পারভেজ, এএইচএম শামিমুজ্জামান, বেল্লাল হোসেন সজল, এম এ জলিল, সাবেক কাউন্সিলর শমসের আলী মিন্টু, অধ্যাপক জামাল উদ্দিন, রুস্তুম আলী, অধ্যাপক সাঈদুর রহমান, মনিরুজ্জামান মোড়লসহ বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরে তার কফিন গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে এশাবাদ দরগাহপুর বাগদাদিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন স্থানীয় মসজিদেও ইমাম মাওলানা শেখ মোঃ মনিরুজ্জামান। জানাজায় বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরে দরগাহপুর বাগদাদিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে স্বামী আব্দুল জলিলের  কবরের পাশে নির্ধারিত স্থানে দাফন করা হয়।
জামায়াত : সাংবাদিক শেখ দিদারুল আলম এঁর মাতা হাজরা খাতুন (৮৬) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার এমপি।
অন্যরূপ বিবৃতি দিয়েছেন মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
এমইউজে খুলনা : দৈনিক খুলনা গেজেটের যুগ্ম-সম্পাদক ও ইউএনবি’র খুলনা প্রতিনিধি এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য শেখ দিদারুল আলমের আম্মা হাজরা খাতুন ইন্তেকালের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। বিারতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এবং খুলনা ওয়াসা বোর্ডের সদস্য আতিয়ার পারভেজ, সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এএইচএম শামিমুজ্জামানসহ কমিটির নেতৃবৃন্দ। অনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন। 
বৃহত্তর আমরা খুলনাবাসী : সিনিয়র সাংবাদিক অধ্যাপক শেখ দিদারুল আলমের মায়ের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিারতি দিয়েছেন ারহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মোঃ নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, অধ্যক্ষ এস এম সাইফুদ্দোহা, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান  খোকন, শেখ মোহাম্মাদ আলী, শেখ মনিরুজ্জামান এলু, মোঃ কামারুল ইসলাম ভুট্টো, জি এম মইন উদ্দিন, কাওসারি জাহান মন্জু, সাংগাঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা,আঃ রাজ্জাক মোঃ সবুজুল ইসলাম, সৈয়দ বদুউজ্জামান বদু, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ মামুন অর রশিদ, মোঃ আসাদুজ্জামান বাদসা, সদর থানার সভাপতি মোঃ মফিজুর রহমান,মোঃ ইকবাল কবির জিন্দেগী, সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান চৌধুরী মিতুল, মোঃ তারিকুর রহমান সুমন, সাংগাঠনিক সম্পাদক মোঃ সাকিব আফতাব সুজন, মোঃ আবু বক্কর ও মোঃ আজমল হোসেনসহ প্রমুখ। 
ছাত্রশিবির : সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমের মায়ের ইন্তেকালে মহানগর ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন যৌথ বিারতিতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চমাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

প্রিন্ট

আরও সংবাদ