খুলনা | শনিবার | ১৫ অগাস্ট ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩

নগর বিএনপি’র প্রস্তুতি সভায় দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতদিনের কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ১৫ অগাস্ট ২০২৬


দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ও অজস্র প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত এবং দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত অপশক্তি নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। তারা বলেন, দেশ যখন একটি নতুন সম্ভাবনাময় ও বৈষম্যহীন ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি চক্র নানা গুজব, উস্কানি এবং অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় মহানগর বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে আয়োজিত মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় নেতৃবৃন্দ আরও বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো পতিত স্বৈরাচারের দোসররা ওঁৎ পেতে বসে থেকে সরকারের প্রতিটি কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। বাংলাদেশকে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে ৭১ ও ২৪-এর চেতনাকে ধারণ করে দেশের সব দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত শক্তির যেকোনো চক্রান্ত রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক উপায়ে প্রতিহত করে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি।
মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিনের পরিচালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, মিজানুর রহমান মিলটন, জাকির ইকবাল বাপ্পি, মোল্লা সোহাগ, যুবদলের আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজ, জাসাসের ইঞ্জিঃ নুরুল ইসলাম বাচ্চু, নিশাত জামান, কে এম জলিল, শ্রমিক দলের মজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, মহিলা দলের এড. হালিমা আক্তার খানম, রাশিদা আক্তার ময়না, কাওসারী জাহান মঞ্জু, ইরিনা আক্তার, ছাত্রদলের হাবিবুর রহমান বিপ্লব, আরিফুর রহমান, ওলামা দলের মাওঃ আবু নাঈম, ইফতেখার হোসেন বাবু, মোঃ সালাউদ্দীন মোল্লা বুলবুল, এস এম নুরুল আলম দিপু, শেখ মোস্তফা কামাল, আজিজুর রহমান, জয়নাল আবেদীন, শেখ হাবিবুর রহমান, জালাল শাহ, মোঃ মাহমুদ আলম মোড়ল, অ্যাড. কাজী সামীম, সৈয়দ হাসান উল্লাহ, সাহিনুল ইসলাম পাখি, হায়দার আলী তরফদার, মোঃ হুমায়ূন কবির, লিয়াকাত হোসেন লাভলু, ইকবাল হোসেন মিজান, শেখ আলমগীর হোসেন, শেখ আব্দুস সালাম, মোঃ নুরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, জুয়েল খান, মোঃ সওগাতুল আলম ছগীর, মোঃ আমিন আহমেদ, মোঃ শওকত আলী বিশ্বাস লাবু, সাইফুল ইসলাম, মোঃ আবুল ওয়ারা, মোঃ আরিফুল ইসলাম বিপ্লব, মোঃ আরমান শেখ, মোঃ মুরাদ হোসেন, শেখ মেহেদী হাসান, মোঃ ইয়াছিন মোল্লা, আব্দুল কাদের মল্লিক, ডাঃ শাহিন আহসান ও মোঃ আব্দুল হাই কালু প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-১ সেপ্টেম্বর সূর্যোদয়ের সাথে সাথে মহানগর বিএনপি, থানা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা, বেলা ১১টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এবং বিকেল ৩টায় জিয়া হল চত্বর থেকে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান, ওয়ার্ডে ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিটি থানায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা এবং দলের প্রতিষ্ঠাকালীন থেকে যে সকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাঁদের পরিবারের সাথে সাক্ষাতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের মিথ্যাচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে খানা তথ্য ভান্ডারের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং অবিলম্বে তা সংশোধন করে সঠিক ব্যক্তিদের নিয়োগের আহŸান জানানো হয়। সভা থেকে অসুস্থ মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ পারভেজ বাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা এড. মশিউর রহমান নান্নু, মহানগর ছাত্রদলের আহবায়ক তাজিম বিশ্বাস এবং মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেনের বড় ছেলে নাহিয়ান চৌধুরীর সুস্থতা কামনা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ