খুলনা | রবিবার | ১৬ অগাস্ট ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩

নাশকতা প্রতিরোধী অভিযানে মোংলা পৌর আ. লীগ সাংগঠনিক সম্পাদক আটক

মোংলা প্রতিনিধি |
০২:৫৬ পি.এম | ১৫ অগাস্ট ২০২৬


মোংলায় নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও ষড়যন্ত্রের অভিযোগে বিশেষ অভিযানে  নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ মজনু গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার ১৪ আগস্ট গভীর রাতে পৌর শহরের সিগনাল টাওয়ার ৯নং ওয়ার্ড এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা প্রতিরোধে পুলিশ নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে মজনু গাজীকে আটক করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আ'লীগ নেতা মজনু গাজীকে আটক করা হয়েছে।

শনিবার বিকালে তার বিরুদ্ধে মামলা দায়েে শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, শহরের নিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ