খুলনা | রবিবার | ১৬ অগাস্ট ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে হরিণের মাংসসহ দুই ব্যবসায়ী আটক

মোংলা প্রতিনিধি |
০৫:২৪ পি.এম | ১৫ অগাস্ট ২০২৬


সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের পার্শবতী নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় ১৪ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রিন্ট

আরও সংবাদ