খুলনা | রবিবার | ১৬ অগাস্ট ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩

এমইউজের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ১৬ অগাস্ট ২০২৬


দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। 
অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন সজল, এমইউজের কোষাধ্যক্ষ এ এইচ এম শামীমুজ্জামান, সাবেক বিএনপি নেতা হুমায়ুন কবির বাবুল, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, এমইউজে সদস্য ফকির শহিদুল ইসলাম, রাজু আহমেদ, খাইরুল আলম, নুরুল আমিন নুর, রামিম চৌধুরী, শেখ বদর উদ্দিন, মাসুদ আল হাসান, মোঃ বি রহমান মাসুদ, উম্মে উমামা রাত্রি, আহসানুল আমীন, সাইফুল ইসলাম, রাজু খা, মোঃ বজলুর রহমান, সালাউদ্দিন আহমেদ শাওন, জাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন সজীব, মোঃ আশিক, নাদিরা আক্তার, মোঃ জিল্লুর রহমান, শামীম হোসেন, তৌহিদুল ইসলাম রিংকু, মোঃ শামীম হোসেন খান, আব্দুল্লাহ আল মুহাইমিন, মোহাম্মদ আল মাহমুদ শাওন, আব্দুল হালিম, আহমেদ হোসাইন, ফরহাদ হোসেন, শাহরিয়ার শাফিন, এইচ এম সাগর, মোঃ আরিফ হোসেন, এম রোমানিয়া, আরিফ হোসেন, আসিফ আমিন, মোহাম্মদ এম এ সাদি প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ