খুলনা | রবিবার | ১৬ অগাস্ট ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩

ডুমুরিয়ায় জন্মদিনের আলোচনা সভায় মন্টু

খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় থাকবে

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ১৬ অগাস্ট ২০২৬


বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অসামান্য অবদান এবং দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আপসহীন ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
গতকাল শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের বিশেষ দোয়া মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পরবর্তীতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সরোয়ার হোসেন, খান আব্দুল মালেক, জেলা কৃষক দলের আহ্বায়ক মোল্লা কবির হোসেন, ইউপি চেয়ারম্যান হেলাল হোসেন, কৃষক দলের মাস্টার আইয়ুব হোসেন ও বিএনপি নেতা জিএম হারুন অর রশীদ প্রমুখ। বিশেষ দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কণিষ্ঠ পুত্র দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ