খুলনা | রবিবার | ১৬ অগাস্ট ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩

বাছাইকৃত রুকন প্রার্থী শিক্ষাশিবিরে মিয়া গোলাম পরওয়ার

দূরে তাকাতে হবে, বিপদ সংকেত বুঝে সিদ্ধান্ত নিতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ১৬ অগাস্ট ২০২৬


জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের শুধু সামনে তাকালে চলবে না; ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে দূরদৃষ্টি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বিপদ সংকেত বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং একটি পথ বন্ধ হলে বিকল্প পথ খুঁজে বের করার যোগ্যতা নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। তিনি বলেন, দূরে তাকালে শরীর, মাজা, মন সোজা থাকে, চলতে থাকে। এজন্য সামনে কী হতে পারে, এটা বুঝতে পারব। বিপদ সংকেত বুঝতে পেরে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা, এক পথ বন্ধ হলে অন্য পথ খুলে দেওয়ার যোগ্যতা, এগুলো হিকমতের লক্ষণ। ইসলামী আন্দোলনের কর্মীদের বিভিন্ন গুণাবলি তুলে ধরে তিনি তাওয়াক্কুল, বায়াত ও শুকরের গুরুত্বও ব্যাখ্যা করেন।
গতকাল শনিবার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা অঞ্চ জামায়াতে ইসলামীর উদ্যোগে খুলনা অঞ্চলের বাছাইকৃত রুকন প্রার্থী শিক্ষাশিবিরে (পুরুষ-মহিলা) প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান। আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, খুলনা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি, মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ কবিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মহানগরী অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, অধ্যাপক ইকবাল হোসেন, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মোঃ অলিউল্লাহ প্রমুখ। 
 

প্রিন্ট

আরও সংবাদ