খুলনা | রবিবার | ১৬ অগাস্ট ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক |
০৪:০৪ পি.এম | ১৬ অগাস্ট ২০২৬


নারীরা ক্ষুধা মুক্তির মূল চাবিকাঠি এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব : প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক রোববার (১৬ আগস্ট) সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। বিকশিত নারী নেটওয়ার্ক এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুজন খুলনা জেলার সভাপতি এড. কুদরত-ই-খুদা'র সভাপতিত্বে অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি এড. তাসলিমা খাতুন ছন্দা, নারী অধিকার সুরক্ষা ফোরাম খুলনা জেলা সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি।

দি হ্যাঙ্গার প্রজেক্ট এলাকা সমন্বয়কারী এসএম রাজু জবেদের উপস্থাপনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন হ্যাঙ্গার প্রজেক্ট আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মাসুদুর রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আবু তাহের, আইনজীবী অশোক কুমার সাহা, এড. জাহাঙ্গীর সিদ্দিকী, সুজন সম্পাদক এসকেএম তাছাদুজ্জামান, বটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি, সাংবাদিক খলিলুর রহমান সুমন, আল মাহমুদ প্রিন্স, রিতা রানী দাস, আয়শা আক্তার জ্যোতিসহ আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ