খুলনা | রবিবার | ১৬ অগাস্ট ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩

রামপালে ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ৭০০ ফলদ গাছের চারা বিতরণ ​

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি |
০৪:১০ পি.এম | ১৬ অগাস্ট ২০২৬


পরিবেশ সংরক্ষণ ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের রামপালের ঐতিহ্যবাহী ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৭০০ ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ রোববার (১৬ আগস্ট) বেলা ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠান-২০২৬’-এ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জনাব মোস্তফা কামাল পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মো. আজাহার হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল পাটোয়ারী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীর একটি করে গাছ রোপণ ও তা পরিচর্যার অভ্যাস শৈশব থেকেই পরিবেশপ্রেমী নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।

​সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের অর্পিত গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিজ নিজ গাছের যত্ন নেওয়ার পরামর্শ দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ