খুলনা | রবিবার | ১৬ অগাস্ট ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩

কালিগঞ্জে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বোমা হামলা, দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৪:৩০ পি.এম | ১৬ অগাস্ট ২০২৬


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয় এই ঘটনা ঘটে।

সেখানে দুটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজন আহত হয়েছে বলে দাবি করা হলেও তার নাম-ঠিকানা নিশ্চিত করতে পারেনি বিএনপি নেতারা।

ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী জানান, রাতের কোনো একসময় বিএনপি কার্যালয় লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে রোববার (১৬ আগস্ট) কালে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থল যান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার দুটি বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে। বোমার উৎস ও হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

প্রিন্ট

আরও সংবাদ