খুলনা | সোমবার | ১৭ অগাস্ট ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
১১:৫৮ পি.এম | ১৬ অগাস্ট ২০২৬


আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মিছিলে অংশগ্রহণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ফুটেজ ছড়িয়ে দিয়ে উসকানি দেওয়ার ঘটনায় যুবলীগ কর্মী মো. খালিদ হোসেন রাজনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার বেলা ৩টার দিকে নগরীর চাঁনমারি বাজার এলাকা থেকে খুলনা থানা-পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেফতার রাজন নতুন বাজার অ্যাপ্রোচ রোডের শাহজাহানের ছেলে।

জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, যুবলীগ কর্মী মো. খালিদ হোসেন রাজনের বিরুদ্ধে গোপনে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি গতকাল শনিবার (১৫ আগস্ট) সারাদিন ফেসবুকে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার করায় তাঁর বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, যুবলীগ কর্মী মো. খালিদ হোসেন রাজন ২২ নম্বর ওয়ার্ডের ফাতেমা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ওএমএসের ডিলার। অতিদরিদ্রদের মাঝে ওএমএসের চাল বিতরণ নিয়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ