খুলনা | সোমবার | ১৭ অগাস্ট ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে নগর যুবদলের মশক নিধন কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
১২:৫০ এ.এম | ১৭ অগাস্ট ২০২৬


ডেঙ্গু মহামারি রূপ ধারণ করায় ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে মাসব্যাপী মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সদর থানা যুবদলের অন্তর্গত ৩০নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের যুগ্ম-আহবায়ক রকিবুল ইসলাম রকিব, মুজাহিদুল ইসলাম টনি, আহসান আল বাকের, কিসমত, পলাশ মালাকার, আদর, শামসুর রহমান নিশান, শেখ আরিফ বিল্লাহ রানা, আজাহার মাহমুদ শুকুর, শেখ ওয়ালিদ উদ্দিন ইরাজ, সাইফুল ইসলাম রুবেল, মোঃ রাসেল শেখ, সৌরভ শেখ, মনির হাওলাদার, রবি হাওলাদার, রুবেল হাওলাদার, নয়ন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ