খুলনা | সোমবার | ১৭ অগাস্ট ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩

সাংবাদিক রাজুকে দায়িত্ব পালনে বাধা

খুলনা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নিন্দা-প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি |
০২:১২ এ.এম | ১৭ অগাস্ট ২০২৬


খুলনা প্রেসক্লাবের সদস্য ও ৭১ টেলিভিশনের রিপোর্টার রাজু হাওলাদারকে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। রোববার সকালে দায়িত্ব পালনকালে খুলনার বয়রা বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম সাংবাদিক রাজু হাওলাদারের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তার পেশাগত কাজে বাধা প্রদান করেন। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ কোনো ভাবেই কাম্য নয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রজাতন্ত্রের একজন কর্মচারীর এহেন ন্যাক্কারজনক আচরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে। এছাড়া নেতৃবৃন্দ পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে তথ্য সংগ্রহের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান। 
বিবৃতিদাতারা হলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ. মোঃ আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি : অনুরুপভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি। রোববার এক বিবৃতিতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ বেল¬াল হোসেন সজলসহ সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এমইউজে: অনুরূপ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ বলেন সরকারি একজন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অসৌজন্য মূলক আচরণ কোনোভাবেই কাম্য নয়। বিবৃতিদাতারা হলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পরভেজ, সাধারণ সম্পাদক মোল্লা, সহ-সভাপতি সোহরাব হোসেন কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান। বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা জনস্বার্থে তথ্য সংগ্রহ ও অনিয়ম তুলে ধরতে কাজ করেন। দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন কিংবা অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
বিজেপিসি : অনুরূপ নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)। সংগঠনের সভাপতি কৌশিক দে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির বলেন, সাংবাদিক রাজু রবিবার সকালে বিআইডব্লি-উটিএ’র ড্রেজার বেইজ কার্যালয়ের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সেখানকার নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম নির্ধারিত সময়ের পরে অফিসে আসার কারণ জানতে চাইলে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদর্শন করেন। যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও স্বাধীন সাংবাদিকতার হুমকির সামিল। সরকারি উর্ধ্বতন কর্মকর্তার এমন আচরণ সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করছে। তারা অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতার স্বার্থে সবসময় সোচ্চার থাকবে।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি বাগেরহাট জেলা শাখার শেখ মোঃ আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, মাগুরা জেলা শাখা সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, মেহেরপুর জেলা সভাপতি মাহবুবুল হক পোলে, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বিভিন্ন জেলা কমিটির সভাপতি সেক্রেটারিসহ সদস্যবৃন্দ। 

প্রিন্ট

আরও সংবাদ