খুলনা | সোমবার | ১৭ অগাস্ট ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩

রূপসায় এমপি আজিজুল বারী হেলাল

জলাশয় দখল করে কৃষক ও মৎস্যজীবীর অধিকার কেড়ে নেওয়া যাবে না

রূপসা প্রতিনিধি |
০২:১৬ এ.এম | ১৭ অগাস্ট ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠা, কৃষি ও মৎস্যখাতের উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। কৃষক, জেলে ও সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি   গতকাল   রোববার রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মৎস্য পক্ষ রূপসা উদযাপন কমিটির আয়োজনে রূপসা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সফল মৎস্য চাষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। এরপর তিনি দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ও ঘাটভোগ ইউনিয়নের নড়নীয়া বিলে মোট ১২০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন। 
এমপি বলেন, দেশের মৎস্যখাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে যা যা করা প্রয়োজন, সরকার তা করবে। মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচি প্রকৃত যোগ্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, জলাশয়গুলোকে উন্মুক্ত রাখতে হবে এবং দখলমুক্ত করতে হবে। খাল-বিল, নদী ও জলাশয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়, এগুলো সাধারণ মানুষের সম্পদ। তাই জলাশয় দখল করে কৃষক ও মৎস্যজীবীর অধিকার কেড়ে নেওয়া যাবে না এবং  জলাবদ্ধতা সৃষ্টি করে কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত করার সুযোগ দেওয়া হবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জলাশয় দখলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে আরও কঠোর হতে হবে। যারা জলাশয় দখল করে, সন্ত্রাস সৃষ্টি করে কিংবা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেয়, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমরা উন্মুক্ত জলাশয়ে মাছ ছাড়ব, মাছের উৎপাদন বাড়াব, আর কেউ সেই জলাশয় দখল করে সেই মাছ ভোগ করবে এটা হতে পারে না। জনগণের সম্পদ জনগণের জন্যই উন্মুক্ত রাখতে হবে। 
উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীমের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতিকনা দাস। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল কবীর সজল,
উপজেলা আহবায়ক মোল্লা সাইফুর রহমান, বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু।
অনুষ্ঠানে রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খন্দকার হিমেল, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফাদর, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর এহতেশামুল হক, পূর্ব রূপসা চিংড়ি বণিক সমিতির সভাপতি রুবেল মীর, মৎস্যচাষি খন্দকার শরিফুল ইসলাম, সুজন বসু। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সদস্য আনিসুজ্জামান আনিস, আরিফুর রহমান আরিফ, মোল্লা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সেতারা বেগম, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক রয়েল আজম, বিএনপি নেতা এস এম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, জিয়াউল ইসলাম বিশ্বাস, ইলিয়াজ হোসেন,জেলা মহিলাদের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরা বেগম, বাদশা জমাদ্দার, সাইফুল ইসলাম পাইক, আবুল কাশেম কালা, মহিতোষ ভট্টাচার্য,  সৈয়দ মাহমুদ আলী, শামীম হাসান, প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, শাবানা, হাকিম কাজী, মোঃ সাজ্জাত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রনেতা  খান আলিম হাসান, মাসুদ খান, মুন্না সরদার, আরিফ মোল্লা, জাহিদুল ইসলাম রবি, কামরুজ্জামান নান্টু, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রয়েল, রহিমা আক্তার নয়ন, ছাত্রদল নেতা কাজী জাকারিয়া, মোঃ দাউদ শেখ, এস এম আবু সাঈদ, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম, মনিশংকর রায়,  মিজানুর রহমান, সিহাবুল ইসলাম, মোল্লা দুরুল ইসলাম, সাইফুল ইসলাম মোল্লা, আসলাম লস্কর, রহিমা আক্তার নয়ন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ