খুলনা | সোমবার | ১৭ অগাস্ট ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩

খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে ত্রিপক্ষীয় সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ১৭ অগাস্ট ২০২৬


খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভার রোধে ত্রিপক্ষীয় সভা রবিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কেসিসি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। কেসিসি প্রশাসক আজ সকালে মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা প্রদানে বিদ্যমান সংকট নিরসনের লক্ষ্যে জরুরি এ সভা আহবান করেন। 
সভায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের ৫০জন যুব সদস্যদের দায়িত্ব পালন; প্রয়োজনীয় সংখ্যক স্যালাইন, ঔষধ ও পর্যাপ্ত টেস্ট কীট সরাবরাহ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা, হাসপাতালের অভ্যন্তরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, মশক নিয়ন্ত্রণে নিয়মিত লার্ভিসাইড স্প্রে ও ফগিং কার্যক্রম পরিচালনা, মেডিকেল ওয়েস্ট দ্রুততার সাথে অপসারণসহ হাসপাতালে আগত অপ্রয়োজনীয় দর্শনাথীদের প্রবেশ বন্ধে পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়। 
সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, ৩টি জোনে ক্রাশ প্রোগ্রাম তদারকিতে নিয়োজিত কেসিসি’র সচিব মোঃ রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান ও প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, কেসিসি’র ক্রাশ প্রোগ্রাম তদারকি কমিটির সদস্য নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ও আর্কিটেক্ট রেজবিনা খানম, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা ড. পেরু গোপাল বিশ^াস, কেএমপি’র সহকারী কমিশনার (সদর) শফিকুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি-সিটি ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা মোসাঃ রেক্সনা খাতুন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ কাজী আহসান হাবীব, আরএমও ডাঃ আরিফ মোহাম্মদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোজাহার আলী খান, ওয়ার্ড মাস্টার এস এম আবুল কালাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। 
সকাল থেকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২০নং ওয়ার্ডের শেখপাড়া বাজার ও সংলগ্ন এলাকা এবং ২১নং ওয়ার্ডের নিক্সন মার্কেটসহ সংলগ্ন এলাকায় চলমান ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ