খুলনা | সোমবার | ১৭ অগাস্ট ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩

শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্জু

জাতীয়তাবাদী দলের রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ১৭ অগাস্ট ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। তাঁর মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। তিনটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেয়ার পাশাপাশি দেশে খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপলাভ করে। জুলাই বিপ্লবের পর তাদেরই যোগ্য উত্তরসুরী তারেক রহমান জনরায়ে  প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনিও সুস্থ ধারার নতুন রাজনীতি নিয়েই এগিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ উপহার দিবেন বলে প্রশাসক উলে­খ করেন। 
কেসিসি প্রশাসক রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জিয়া শিশু-কিশোর সংগঠন-খুলনা মহানগর ও জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। একটি বৈষম্যহীন সমাজ গড়ার যে আকাক্সক্ষা নিয়ে সর্বস্তরের মানুষ আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল সেই আকাঙ্খা পূরণে প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেন। 
সংগঠনের মহানগর সভাপতি নিয়াজ আহমেদ তুহিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি মির্জা মাসুদুর রহমান ও সহ-সভাপতি পারভিন সুলতানা মিতু। অনুষ্ঠানে আরো উপস্থিত  ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, এ কে এম শফিকুল হোসেন, সেখ মোঃ মাহবুবুল আলম, মোঃ রুহুল আমিন, মোলা মেজবাউল ইসলাম, এস এম আবু সাঈদ, এ এ কে আলমগীর, এস এম রায়হান আলমগীর, ফখরুল ইসলাম শিবলু, গাজী হাসান রুমি, আশরাফুল রহমান মিলন, মোঃ ফরহাদ হোসেন, সৈকত মোঃ সোহাগ, ফারহানা বিনতে হাসান ও আদনান হাসান তানভীর। আয়োজকরা বলেন, শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। 
অনুষ্ঠানে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ