খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৪ এ.এম | ১৮ অগাস্ট ২০২৬


একটি সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই ‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’ বলতে হবে। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী হয়েছে। সোমবার বিকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল­াহ হারুন।
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল ফেডারেশনের আয়োজনে টুর্নামেন্টে সাতটি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভাসহ মোট আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় শ্যামনগর উপজেলা দল ২-১ গোলে কলারোয়া উপজেলা দলকে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করে।
প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি একটি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাতক্ষীরার ক্রীড়াঙ্গণ সব সময়ই সরব। এ জেলার মাটি ক্রীড়ার জন্য অত্যন্ত উর্বর। সাতক্ষীরা থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় উঠে এসেছেন। জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত  জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার সিও মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী ডাক্তার আবুল কালাম বাবলাসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও  জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ