খুলনা | মঙ্গলবার | ১৮ অগাস্ট ২০২৬ | ৩ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য সালামের মৃত্যু

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৮ এ.এম | ১৮ অগাস্ট ২০২৬


খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য মোঃ আব্দুস সালাম (৩৫) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ এশা পশ্চিম বানিয়াখামার অনুষ্ঠিত হবে এবং বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় শোকবার্তা প্রেরণ করেছেন খুলনা জেলা সংবাদপত্র হকাস ইউনিয়নের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডুসহ কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যগণ।
 

প্রিন্ট

আরও সংবাদ