খুলনা | বুধবার | ১৯ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত : মূমুর্ষ অবস্থায় ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক |
১১:৩১ পি.এম | ১৮ অগাস্ট ২০২৬


খুলনার রূপসায় মামুন মীর (৩৫) নামে এক যুবক গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌণে ১০টার দিকে উপজেলার নৈহাটী গ্রামস্থ প্রতিবন্ধী স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে।

মামুন মীর বাগমারা গ্রামের মৃত নিয়ামত আলী মীরের বড় ছেলে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেন।  

খুলনা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা মৃত নিয়ামত আলী মীরের বড় ছেলে মামুন মীর রাত পৌণে ১০টার দিকে নৈহাটী গ্রামস্থ প্রতিবন্ধী স্কুলের সামনে গেলে তাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মূমুর্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার ডান চোখে গুলির চিহৃ রয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বলেন, রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা মামুন মীর নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ