খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

খুলনা জেলা যুব নারী সামাজিক এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

দাকোপ প্রতিনিধি |
১১:৫৭ পি.এম | ১৮ অগাস্ট ২০২৬


দাকোপে উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফ্ট একচেঞ্জের অর্থায়নে সবল প্রকল্পের কর্মসূচির আওতায় খুলনা জেলা যুব নারী সামাজিক এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি উপজেলার কৃষি প্রশিক্ষণ হলরুমে ১২০ নারী ভোটার তাদের এসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষে ভোট প্রদান করেন। নির্বাচনে ১১টি পদের বিপরীত ২০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদৌস। নির্বাচনে সভাপতি পদে সুমী মোড়ল ৬৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে রতœা সানা ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে শিবাণী রানী মন্ডল ৭০ ভোট ও শেফালী মন্ডল ৬৪ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাধনা বিশ্বাস ৬৭ ভোট, কোষাধ্যক্ষ পদে সবিতা সরকার ৬১, সাংগঠনিক পদে অনিতা রায় ৫২, দপ্তর সম্পাদক পদে রতœা মৃধা ৬৫ এবং কার্যকারী সদস্য পদে অসীমা ৭০, বীনা চক্রবর্তী ৬৬ এবং সমাপ্তী শাল ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন পর্যাবেক্ষণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলী মজুমদার, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, উলাসী সৃজনী সংঘের অর্থবিষয়ক পরিচালক মোঃ আনিসুর রহমান, নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম রায়, মিন্টু রায় ও উলাসী সৃজনী সংঘের স্ববল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ শীল প্রমুখ।

 

প্রিন্ট

আরও সংবাদ