খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

পাটকেলঘাটা থানা পরিদর্শনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৭ পি.এম | ১৮ অগাস্ট ২০২৬


পাটকেলঘাটা থানা বার্ষিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। গতকাল মঙ্গলবার পরিদর্শনকালে তিনি থানার সার্বিক দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার অত্র থানার বিভিন্ন সেরেস্তার দাপ্তরিক ফাইলপত্র, গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র যথাযথভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তদারকি করেন। পরবর্তীতে তিনি থানায় কর্মরত সকল অফিসার, ফোর্স এবং গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। এতে পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি, কাজের গতিশীলতা আনয়ন এবং মনোবল চাঙ্গা রাখার বিষয়ে আলোকপাত করা হয়।
উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার বলেন প্রতিটি পুলিশ সদস্যকে তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা এবং অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের আস্থা অর্জন এবং পুলিশি সেবাকে তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা গঠন এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সাধারণ সেবাপ্রার্থীদের পাশে দাঁড়ানোর জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে তাগিদ দেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শফিকুল ইসলাম সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
 

প্রিন্ট

আরও সংবাদ