খুলনা | বুধবার | ১৯ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদে দুঃসাহসিক চুরি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:১১ এ.এম | ১৯ অগাস্ট ২০২৬


আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদে দুঃসাহসিক চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার রাত্র ৮ টায় এশার সালাত আদায় শেষে মসজিদে তালা লাগিয়ে মুসল্লিরা প্রতিদিনের ন্যায় বাড়িতে যান। পরদিন মঙ্গলবার ভোর রাত ৫ টার দিকে মুসল্লিরা মসজিদে গিয়ে তালা খুলে দেখেন মসজিদের পূর্ব পাশের বেড়া ভাঙা এবং মসজিদের ভিতরে থাকা একটি সাউন্ড বক্স (মূল্য অনু: ১০,৮০০ টাকা), একটি সোলারের ব্যাটারী (মূল্য অনু: ৫,৫০০ টাকা) এ দান বাক্সে থাকা অনু: ৪,০০০ টাকা চুরি হয়ে গেছে। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মেলেনি। এব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লালমাহমুদ গাজী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ