খুলনা | বুধবার | ১৯ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

জনমনে চাপা ক্ষোভ

পিলজংগ ও রাখালগাছী ইউনিয়ন বিএনপি’র চার নেতার নামে সাজানো মিথ্যা মামলা

নিজস্ব প্রতিবেদক |
১২:১২ এ.এম | ১৯ অগাস্ট ২০২৬


বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ও রাখালগাছী ইউনিয়নের ৩জন বিএনপি’র নেতা ও ১জন যুবদল নেতার নামে মিথ্যা হয়রানী ও সাজানো ১টি মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় পাশাপাশি দুইটি ইউনিয়নের শতশত নেতাকর্মি ও সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা উক্ত মিথ্যা ও সাজানো মামলাটি প্রত্যাহারপূর্বক মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন। 
জানা যায়, বাগেরহাট সদর উপজেলার মাথাভাঙ্গা পান বাজারে তুচ্ছ একটি লীজ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে ঘটনার দিন গত ২৯ মার্চ রোববার সকালে ফকিরহাটের বালিয়াডাঙ্গা গ্রামের ছলেমান শেখ এর স্ত্রী মুসলিমা বেগম বাদী হয়ে বাগেরহাট অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩২৩/৩৭৯/৪২৭/৫০০/৫০৬ (২)দঃ বিঃ ধারায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলার আসামীরা হলেন, পিলজংগ ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক, আসন্ন পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ২০১৮সালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মিরাজুল ইসলাম (রাজ), ইউনিয়ন যুবদল নেতা শেখ দেলোয়ার হোসেন, রাখালগাছী ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারন সম্পাদক শেখ হাবিবুর রহমান ও ৭নং ওর্য়াড বিএনপি’র সাধারণ সম্পাদক আঃ সালাম বিশ্বাস। ঐ মামলায় আদালতের নির্দেশে গ্রেফতারী পরোয়ানা জারী করলে পুলিশ তাদেরকে আটক করে আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জামীন মুঞ্জুর করেন। 
উপরোক্ত মামলার বিষয়টি জানার জন্য ঘটনার স্থান পরিদর্শন করে সত্যতা যাচাই করার চেষ্টা করলে স্থানীয় চায়ের দোকানদার আবু হানিফ, মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, মাহফুজুর রহমান মাফুজ ও পান ব্যাবসায়ী মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, মামলার আরজিতে ঘটনার তারিখ সময় ও স্থান যা যা উল্লেখ করা হয়েছে, বাস্তবে তার কোন ঘটনা এখানে কোন দিনও ঘটেনি। এ মামলাটি সম্পূর্ণ সাজানো ও কাল্পনীক মাত্র। তারা মামলাটির সঠিক তদন্ত ও প্রকৃত সত্য ঘটনা উদঘাটনে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।  
এদিকে দু’টি ইউনিয়ন বিএনপি’র শীর্ষ চরজন নেতার নামে মিথ্যা হয়রানী ও সাজানোমূলক মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন, পিলজংগ ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন জুয়েল, রাখালগাছী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আল মামুন টিপু ও সাধারণ সম্পাদক খান গোলজার আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

প্রিন্ট

আরও সংবাদ