খুলনা | বুধবার | ১৯ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক |
১২:৪৪ এ.এম | ১৯ অগাস্ট ২০২৬


বাংলাদেশ দলিল লেখক সমিতির ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার খুলনা সদর এবং খুলনা জেলার অন্তর্গত সকল সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের স্মারকলিপি প্রদান করেছেন। শেখ মোঃ মোশারফ হোসেন ও মোঃ ফিরোজ হাসানের নেতৃত্বে প্রতিনিধিদল খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। 
দাবী সমূহের মধ্যে রয়েছে-দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানি ভাতা ৫ পাঁচ হাজার টাকা বাস্তবায়ন, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল মুসাবিদা করতে পারবে না, থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের নামাজের স্থান নির্মাণ করাসহ সাতদফা।

প্রিন্ট

আরও সংবাদ