খুলনা | বুধবার | ১৯ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

ইসলামী আন্দোলন দৌলতপুর ৪নং ওয়ার্ড সম্মেলনের প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৪ এ.এম | ১৯ অগাস্ট ২০২৬


ইসলামী আন্দোলন বাংলাদেশ নগরীর ৪নং ওয়ার্ডের মঙ্গলবার বিকেল ৪টায় কমিটি নবায়ন ও সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা ওয়ার্ড সভাপতি শেখ কাওছার আলীর সভাপতিত্বে সেক্রেটারী শেখ ওলিয়ার এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক মাস্টার মঈনুদ্দীন ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা সভাপতি মোঃ সরোয়ার হোসেন বন্দ, মোঃ আমজাদ হোসেন বন্দ, মাওলানা শেখ ওয়াহিদুজ্জামান, মুফতী হোসাইন মোহাম্মদ জুম্মান, আব্দুল করিম গাজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, দৌলতপুর থানা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা মল্লিক প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ