খুলনা | বুধবার | ১৯ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

খুলনায় বহু-অংশীজনের সমন্বয়ে আঞ্চলিক আন্তঃধর্মীয় সংলাপ

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৬ এ.এম | ১৯ অগাস্ট ২০২৬


সংঘাত নয়, শান্তি ও স¤প্রীতি এবং স্থায়ীত্বশীল শান্তি প্রতিষ্ঠায় খুলনায় বহু-অংশীজনের সমন্বয়ে দি হাঙ্গার প্রজেক্টর আয়োজনে আঞ্চলিক আন্তঃধর্মীয় সংলাপ গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তৃতা ও সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্ট খুলনার সমন্বয়কারী ও রূপসা উপজেলা বিএনপি’র আহŸায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহার, ইসলামী ফাউন্ডেশন খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ, দি হাঙ্গার প্রজেক্ট বাগেরহাটের সমন্বয়কারী এসকে হাসিব, শরণখোলা গগন দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ ওবায়দুল্লাহ, চার্চ অব বাংলাদেশ সিনিয়র পুরোহিত রেভাঃ ফিলিপ বিশ্বাস, সাতক্ষীরা জেলার পুরোহিত সমিতির সভাপতি সঞ্জয় চক্রবর্তী, এম.আই.পি.এস প্রকল্পের জেন্ডার এন্ড ইয়ূথ এক্সপার্ট সারমিন সুলতানা লাবন্য। আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে আলোচ্য বিষয়ের উপর বিশদ আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী এস এম রাজু জবেদ। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জাতি, ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে আমরা এক এবং অভিন্ন। দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতার প্রয়োজন। যারা স্টেক হোল্ডার তারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি। হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে আমাদের  মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়েছে। আর এ কারণেই যারা এ প্রকল্পের সাথে সম্পৃক্ত প্রত্যেককে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।  
সাতক্ষীরা জেলা সুজনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সার্বিক উপস্থাপনায় আলোচনায় অংশ নেন হাঙ্গার প্রজেক্ট মোরেলগঞ্জের ফারুক হোসেন সামাদ, রূপসা উপজেলার আনোয়ার হোসেন খান, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, বাগেরহাট জেলার হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, শরণখোলা উপজেলার মুসা সাইফী, বাগেরগাট জেলার এমদাদুল হক, রাজাপুর উপজেলার মোঃ আল-আমিন সাজু, মোংলা উপজেলার দুলালী সরদার, বটিয়াঘাটা উপজেলার বন্ধনা রায়, সাতক্ষীরা জেলার ফরিদা আক্তার বিউটি। এ সময় অন্যান্যের মধ্যে দি হাঙ্গার প্রজেক্ট সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আবু তাহের, সাংবাদিক আল মাহমুদ প্রিন্স, বাপ্পী খান। এছাড়া সংলাপ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ