খুলনা | বুধবার | ১৯ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

দাবি আদায়ে লাইন সাহায্যকারী বিদ্যুৎ শ্রমিক কল্যাণ সংগঠনের কর্মবিরতি

খবর বিজ্ঞপ্তি |
০২:০০ এ.এম | ১৯ অগাস্ট ২০২৬


১ দফা দাবি আদায়ের লক্ষে ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনশন ও কর্মবিরতি পালন করেছে ওজোপাডিকো খুলনার লাইন সাহায্যকারী গেটিজ বিদ্যুৎ শ্রমিক কল্যাণ সমবায় সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার ওজোপাডিকো ডিভিশন-৩ এর প্রধান ফটকের সামনে খুলনার লাইন সাহায্যকারী গেটিজ বিদ্যুৎ শ্রমিক কল্যাণ সমবায় সংগঠনের নেতৃবৃন্দ অনশন পালন করে। সংগঠনের সভাপতি মোঃ শরিফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হাওলাদারের সঞ্চালনায় অনশন কর্মবিরতি অনুষ্ঠিত হয়। অনশন কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন গত ২৪ অক্টোবর হতে আমাদের সংগঠনের মাধ্যমে ওজোপাডিকোঃ ২১ জেলার সম্মিলিত ভাবে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়। যেমন ২১ টা জেলার প্রতিটি দপ্তরের মানববন্ধন, সংবাদ সম্মেলন, বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান, পরপর তিনবার বিদ্যুৎ ভবন ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের বরাবর স্মারকলিপি প্রদান বিদ্যুৎ ভবন ঘেরাও এবং সর্বশেষ কর্মবিরতি ডাক দেয়া হয়। কর্মবিরতি চলাকালীন ওজোপাডিকোঃ তৎকালীন মহা-ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মবিরতি শিথিল করি। তখন হতে এ পর্যন্ত কোম্পানি আমাদের কোন বিধি ব্যবস্থা করেনি এবং তখন হতে বারংবার আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সর্বশেষ গত ১৫ আগস্ট আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে যশোর দপ্তর থেকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাই।
আমরা বিগত ১৮-২০ বছর ধরে বিনা বেতনে, জীবনের ঝুঁকি নিয়ে ২১ জেলার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছি। আমাদের রক্ত-ঘামেই ওজোপাডিকো আজ লাভজনক প্রতিষ্ঠান। এই চরম অবহেলা, বৈষম্য ও মানবেতর জীবনের প্রতিবাদে এবং আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যশোর দপ্তর থেকে “অনশন কর্মসূচি ও কর্মবিরতির দেওয়া হয়েছে।আমাদের এক দফা এক দাবি : ২১ জেলা লাইন সাহায্যকারী (গেটিজ) এর বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে, দীর্ঘ কাজের অভিজ্ঞতার অগ্রাধিকার দিয়ে রাজস্ব খাতে চাকরি স্থায়ী করতে হবে। দুপুর সোয়া ১২টার দিকে কর্মবিরতি চলাকালে শরবত খাওয়ানোর মধ্যদিয়ে অনশন ভঙ্গ করান ওজোপাডিকো ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মঈন উদ্দিন ও ডিভিশন-৩ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ফরহাদ হোসেন। এ সময় তারা ১ দফা দাবির কথা শোনেন এবং অতিদ্রুত অনশনরত শ্রমিকদের দাবি পূরণের প্রতিশ্র“তি দেন।

প্রিন্ট

আরও সংবাদ