খুলনা | বুধবার | ১৯ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

খবর প্রতিবেদন |
০২:১৬ পি.এম | ১৯ অগাস্ট ২০২৬

 

হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করেন।

এদিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেছেন।

রিটকারীর আইনজীবীর তথ্যমতে, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির শুনানি অনুষ্ঠিত হবে।

রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে তার এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করা হলো এই রিটের মাধ্যমে।

নোয়াখালী-৬ আসনটি দ্বীপ উপজেলা হাতিয়া নিয়ে গঠিত। গত নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করে সংসদে প্রতিনিধিত্ব করছেন আবদুল হান্নান মাসউদ।

প্রিন্ট

আরও সংবাদ