খুলনা | বুধবার | ১৯ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

কলকাতায় হোটেলে আগুনে কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি ও তিন বছরের শিশুকন্যা নিহত

খবর প্রতিবেদন |
০৩:১২ পি.এম | ১৯ অগাস্ট ২০২৬

 

কলকাতার নিউ মার্কেটের পাশের একটি আবাসিক হোটেলে লাগা আগুনে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত(৩৯) মারা গেছেন। এ ঘটনায় তার স্ত্রী আফসানা শিম্মিন(২৯),সন্তান শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম হোসেনও (৬৪) নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাত ৩টার দিকে নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের হোটেলটির চারতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। তিনি জানান, দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, নিহত দেবাশীষ দত্ত তার পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য কলকাতায় ছিলেন।

সহকর্মী ও স্বজনদের ভাষ্য, দেবাশীষ দত্ত ছিলেন অত্যন্ত অমায়িক ও ভদ্র স্বভাবের মানুষ। তাঁর সঙ্গে যখনই কথা হতো বা দেখা হতো, সব সময়ই সুন্দর ও মিষ্টি ভাষায় কথা বলতেন তিনি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কুষ্টিয়ার সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে গভীর শোক ও আহাজারি।

প্রাথমিকভাবে জানা গেছে, হোটেলে আগুন লাগার সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই সময়মতো বের হতে পারেননি। পরে ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করে।

প্রিন্ট

আরও সংবাদ