খুলনা | বুধবার | ১৯ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

সুথারের ১০ উইকেট, গলে ভারতের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক |
০৩:২৬ পি.এম | ১৯ অগাস্ট ২০২৬


গালের মাঠে ইতিহাস গড়ল ভারত। নিজেদের ৬০০তম টেস্ট ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। টেস্ট ক্রিকেটে এটি ভারতের ১৮৭তম জয়।

৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে মাত্র ২০৬ রানেই গুটিয়ে যায়। এর আগে ভারত প্রথম ইনিংসে ৪৬২ রান তুলেছিল। জবাবে শ্রীলঙ্কা ২৮৪ রানে অলআউট হয়।

এই জয়ের সুবাদে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ১২ পয়েন্ট পকেটে পুরেছে ভারত। ১০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তারা পঞ্চম স্থানে আছে। তাদের জয়ের হার ৫৩.৩৩ শতাংশ।

পুরো টেস্ট জুড়েই বৃষ্টি ভুগিয়েছে দুই দলকে। তবে পঞ্চম দিনের প্রথম সেশনে বৃষ্টির কোনো দেখা মেলেনি। ধনঞ্জয়া ও দিনুশা দিনের শুরুতে বেশ ভালোভাবে ব্যাটিং সামাল দিয়েছেন।

শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। জাদেজার বলে ধনঞ্জয়া সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন। তাতেই ভেঙে যায় তাদের ৯৫ রানের জুটি। লঙ্কান এই ব্যাটারের ব্যাট থেকে আসে ১৫১ বলে ৫৯ রান। এরপর ব্যাটিংয়ে আসেন নিরোশান ডিকওয়েলা। শ্রীলঙ্কার তিনিই শেষ স্বীকৃত ব্যাটার ছিলেন।

যদিও শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ডিকওয়েলা। ক্রিজে আসার পাঁচ বলের মধ্যেই রিভার্স সুইপ খেলেন। কুলদীপ যাদবের বিপক্ষেও বারবার প্রচলিত সুইপ খেলতে দেখা যায় তাকে। প্রসিধ কৃষ্ণার শিকার হয়ে আউট হয়েছেন ডিকওয়েলা। তার ব্যাটের কানা ছুয়ে বল জমা পড়ে উইকেটের পেছনে ঋষভ পান্তের হাতে। ডিকওয়েলা তাই ১০ রানের বেশি করতে পারেননি।

লাঞ্চের পর শ্রীলঙ্কার স্কোর ছিল ১৭৫ রানে ৬ উইকেট। এরপর সুথারের ঘূর্ণিতে দ্রুত ভেঙে পড়ে তাদের প্রতিরোধ। ১৯৯ রানে ৬ উইকেট থেকে ১৯৯ রানেই ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথমে সুথারের ঘূর্ণি খাওয়া বলে দিনুশা লেগ গালিতে ক্যাচ দেন। দিনুশা ফিরেছেন ১২৮ বলে ৮৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। পরের বলেই প্রবাথ জয়াসুরিয়া টার্ন সামলাতে না পেরে বোল্ড হন শূন্য রানে।

হ্যাটট্রিকের সামনে থাকা সুথারকে অবশ্য লাহিরু কুমারা থামান। কিন্তু চার বল পরই স্পিনের বিপক্ষে খেলতে গিয়ে উইকেটকিপার পন্তের হাতে ক্যাচ দেন কুমারা। তিনিও রানের খাতা খুলতে পারেননি। এতে সুতারের পাঁচ উইকেট পূর্ণ হয়। পরের ওভারেই কেশারা নুয়ান্থাকে ব্যক্তিগত ২০ রানে বোল্ড করে ম্যাচে নিজের দশম উইকেট তুলে নেন সুথার। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা অলআউট হয় ২০৬ রানে।

এর আগে প্রথম ইনিংসে ৪৬২ রান তোলে ভারত। জবাবে শ্রীলঙ্কা অল আউট হয়ে গিয়েছিল ২৮৪ রানে। বড় লিডের পর দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাটিং বিপর্যয়ে পড়ে। আসিথা ফার্নান্দো ও প্রবাথ জয়াসুরিয়ার দাপটে ভারত অল আউট হয় মাত্র ১৯৩ রানে। তবে লঙ্কানদের বিপক্ষে জয় পেতে এই রানই যথেষ্ট ছিল ভারতের জন্য।

দ্বিতীয় ইনিংসে ৫৫ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন সুতার। নিজের দ্বিতীয় টেস্টেই ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই স্পিনার। প্রথম ইনিংসে চার উইকেটসহ ম্যাচে মোট ১০ উইকেট তাঁর নামে। মাত্র ২৪ বছর বয়সী এই বোলার জুনে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন। দুই ইনিংস মিলিয়ে ২১১ রান করে ম্যাচসেরা হয়েছেন দেবদূত পাডিকাল।

আগামী ২৩ আগস্ট কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে।

প্রিন্ট

আরও সংবাদ