খুলনা | বুধবার | ১৯ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

শিশুর প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে রামপালে অংশীজনের পরামর্শ সভা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি |
০৩:৩২ পি.এম | ১৯ অগাস্ট ২০২৬


শিশুর প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে রামপালে অংশীজনের সঙ্গে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালিত 'অগ্রযাত্রা' প্রকল্পের উদ্যোগে সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে  রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি শিশুদের অধিকার সুরক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পরামর্শ সভায় শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রিন্ট

আরও সংবাদ