খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক ২

মোরেলগঞ্জ প্রতিনিধি |
০৬:২৪ পি.এম | ১৯ অগাস্ট ২০২৬


বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক বিরোধী অভিযানে  ৪ কেজি গাঁজাসহ মো. দেলোয়ার হোসেন শেখ (৬২) ও মো. কাইয়ুম শেখ (৩৫) নামে দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে মিত্রডাঙ্গ গ্রামের  আব্দুল মান্নান শেখের ছেলে  কাইয়ুম শেখকে(৩৫)ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ এ দন্ডাদেশ দেন।

অপর গ্রেপ্তার হওয়া নুরুল্লাপুর গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে দেলোয়ার শেখের(৬০) দখল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে হস্তান্তর করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে কাইয়ুম ও দেলোয়ার হাতেনাতে ধরা পড়ে।

প্রিন্ট

আরও সংবাদ