খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

চুয়াডাঙ্গার বেনীপুর সীমান্ত দিয়ে ৫ জনকে বিএসএফের পুশইন

নিজস্ব প্রতিবেদক |
০৬:৫৬ পি.এম | ১৯ অগাস্ট ২০২৬


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- আব্দুস শুকুর খান, শারমিন আক্তার রুমি, হামিদা, নয়ন এবং নিয়ান।

স্থানীয়রা জানায়, সীমান্তে দিয়ে পুশইনের পর তারা বাংলাদেশে প্রবেশে করে। পরে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নেয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব ও কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক আছে কী জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছে। তিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, এ বিষয়ে তিনি খোঁজ-খবর নিচ্ছেন। 

প্রিন্ট

আরও সংবাদ