খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

আশাশুনিতে ৫ ওয়ারেন্টের আসামী গ্রেফতার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:২২ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে। বুধবার সকালে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, আশাশুনি থানার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কোলা গ্রামের মৃত শাহানুর শেখের ছেলে গোলাম মোস্তফা হোসেন, নুরুল ইসলাম গাজীর ছেলে রফিফুল ইসলাম, মৃত আঃ রহমান গাজীর ছেলে নাজির আলম, মৃত শেখ শাহিনুরের ছেলে গোলাম রসুল ও মৃত আঃ আজিজের ছেলে আব্দুল কুদ্দুস শেখকে মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ তাদের নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করে। 

প্রিন্ট

আরও সংবাদ