খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


আশাশুনিতে জন্মাষ্টমী ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতের উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল অফছার মোর্তজা, বিএনপি’র সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, অধ্যক্ষ (অব) চিত্তরঞ্জন ঘোষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, কাশিনাথ মন্ডল, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রণজিত বৈদ্য, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারী প্রীতিষ রায়, উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক গোপাল মন্ডল, অনুরুদ্ধ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে জন্মাষ্টমী উদযাপন করতে ঐক্যমক পোষণ করেন। 

প্রিন্ট

আরও সংবাদ