খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে কাঁকড়া আহরণ, ৮ জেলে আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনির তিন কোনা আইল্যান্ড থেকে আট জেলে আটক হয়েছেন। মঙ্গলবার বিকালে কাঁকড়া ধরার সময় তাদেকে আটক করেন বনরক্ষীরা। আটক জেলেরা হলেন, মহিদুল শেখ (৩৬), আবু সুফিয়ান শেখ (২৯), হোসাইন হাওলাদার (২৫), শুকুর আলী (৩৫), রুবেল শেখ (২৮), জোলার শেখ (২৬), হোসাইন শেখ (২২), ইমরান শেখ (৩৫)। এদের সবার বাড়ি মোংলা উপজেলার বকুলতলা গ্রামে। ঘটনাস্থল থেকে ৩০০ টি কাঁকড়া ধরা চারু, ৬০ কেজি কাঁকড়া ও একটি নৌকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সন্ধ্যায় বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। 
পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম জানান, সংরক্ষিত সুন্দরবনে চলমান নিষিদ্ধ সময়ে অভয়ারণ্যে প্রবেশ করে কাঁকড়া আহরণ করছিলেন। গোপন সংবাদ পেয়ে কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষকীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটক জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্রের দাবি মোংলা ও রামপালের একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে নিষিদ্ধ সময়ে সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের বনাঞ্চলে রাতের আঁধারে জেলেরা অব্যাহতভাবে  কাঁকড়া ও মাছ  আসছে বলে অভিযোগ রয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ