খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

বাগেরহাটে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:২৪ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


বাগেরহাটে নৌ শুমারি উপলক্ষে এ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এই র‌্যালি বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন, জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক মোঃ রাসিউল ইসলামসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলকে নৌযান শুমারি সফল করার জন্য তথ্য দিয়ে সহযোগিতার আহŸান জানানো হয়। ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নৌযান শুমারি অনুষ্ঠিত হবে। এই সময়ে জেলার মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জসহ বিভিন্ন এলাকার নৌযানের জরিপ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ