খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও পথসভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৪ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহŸায়ক ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান এবং সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, এস এম মহসিন আলম, মিলন, সুমন, হাসান মাহমুদ বাচ্চুসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহŸান জানান তারা। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা, থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রিন্ট

আরও সংবাদ