খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

তালার দলুয়া শহিদ জিয়া কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

তালা প্রতিনিধি |
১২:২৫ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ২০ লাখ বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষে তালার দলুয়া শহিদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব। এ সময় কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শহিদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শহিদ জিয়াউর রহমান কলেজের অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খলিশখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ নুর আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আওয়াল হোসেন, যুবদলের সভাপতি মেহেদী হাসান, ছাত্রদলের সভাপতি বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসার আহŸান জানান। কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রিন্ট

আরও সংবাদ