খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

পাইকগাছায় কপোতাক্ষ নদে অভিযান ৩ অবৈধ জাল জব্দ ও আগুনে ধ্বংস

পাইকগাছা প্রতিনিধি |
১২:২৬ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদে অভিযান চালিয়ে তিনটি অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশ। পরে জব্দ করা এসব জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার দিনব্যাপী উপজেলার পৌরসভা, গদাইপুর ও রাড়–লী ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের বিভিন্ন পয়েন্টে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রণধীর সরকার এবং নৌপুলিশের সাব-ইন্সপেক্টর রবিউল ইসলামসহ পুলিশের একটি দল।
মৎস্য বিভাগ জানায়, মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর অবৈধ জালের ব্যবহার রোধে এই অভিযান চালানো হয়। অভিযানে দু’টি নেটবাঁধা জাল ও একটি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যা পরে পুড়িয়ে ফেলা হয়। মৎস্য কর্মকর্তারা জানান, মৎস্যসম্পদ রক্ষায় নদ-নদীতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ