খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে রূপসার নৈহাটী ইউপিতে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক |
১২:২৭ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


ডেঙ্গু প্রতিরোধে রূপসার নৈহাটী ইউনিয়ন পরিষদ আয়োজিত সচেতনতামূলক সভা বুধবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। 
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াজ সেখের সভাপতিত্বে ও ইউপি সচিব প্রদীপ কুমার সাহা’র সার্বিক পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাওছার, সংরক্ষিত আসনের ইউপি সদস্য রেশমা আক্তার। বক্তৃতা করেন সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ লুৎফর রহমান, ইউপি সদস্য আশাবুর রহমান মোড়ল, আলমগীর হোসেন শ্রাবণ, আশোক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সভাপতি আব্দুল কাইয়ুম খান, সাবেক ইউপি সদস্য ওহিদুল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সহ-সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান।  
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক রবিউল ইসলাম, জেলা যুব মহিলা দল নেতা মনিরা সুলতানা, ইউপি সদস্য মোঃ মাসুম শেখ, মাসুম সরদার, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সালমা ইয়াসমিন, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্তেজ আলী, এনএনএসকে মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ খবীরুদ্দীন, রহিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেরা পারভিন, মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আফসানা রহমান, নৈহাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ ইবাদুল ইসলাম, নৈহাটী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ¬ব পাল, নৈহাটী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন হিবু, সাবেক ইউপি সদস্য রহিমা আক্তার নয়ন, যুবদল নেতা রাশেদুজ্জরাামান রাকিব, পল্লী চিকিৎসক মনিরুজ্জামান বাবলু, রূপসা চিংড়ি বণিক সমিতির অফিস সচিব সুনীল কুমার দে, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান লাভলু, জামাল মোল্লা প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ