খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের একাডেমিক নির্দেশিকা প্রদান

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৩ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ‘Academic Inception: Guidelines for the Students of 2025-26 Session’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের IQAC-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার কোর্স-ক্রেডিট ও সেমিস্টার পদ্ধতি, শৃঙ্খলা বিধিমালা, হল-মেস ব্যবস্থাপনা ও লাইব্রেরি নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে নবীনদের দিকনির্দেশনা দেন।
তিনি নিয়মিত ক্লাস, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিকতা মেনে চলার আহবান জানিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে দক্ষ ও সফল কৃষিবিদ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন আই আরিফ। সভাপতিত্ব করেন IQAC-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. নৌশিন জাহান এবং সঞ্চালনা করেন IQAC-এর অতিরিক্ত পরিচালক মোঃ জহুরুল ইসলাম।

প্রিন্ট

আরও সংবাদ