খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

জাকারিয়া সভাপতি, আসলাম সেক্রেটারি

তেরখাদায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৪ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপজেলা দলীয় কার্যালয়ে শাখা সভাপতি মুফতি ফয়জুল্ল¬াহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সাবেক জেলা সভাপতি অধ্যপক মাওলানা আব্দুল্ল¬াহ ইমরান, জেলা সভাপতি এস এম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হাসান মোঃ হাফিজ উদ্দিন, এবং ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে আগামী ২০২৬-২৭ ইং সেশনের জন্য মাওলানা মুফতি জাকারিয়াকে সভাপতি ও আসলাম শিকদার সেক্রেটারি ঘোষণা করা হয় এবং শপথ পাঠ করানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ